Skip to content
Everyday tech, thoughtfully chosen. Welcome to XGadz.
XGADZ

Privacy Policy

গোপনীয়তা নীতি

XGadz (xgadz.com) আপনার তথ্যের গোপনীয়তাকে গুরুত্ব দেয়। এই পেজে লেখা আছে আমরা কী তথ্য নিই, কেন নিই এবং কীভাবে রাখি।

আমরা কী তথ্য নিই

  • অর্ডার করলে: নাম, মোবাইল নম্বর, ঠিকানা, জেলা, ইমেইল (ঐচ্ছিক) এবং অর্ডারের নোট।
  • প্রি-অর্ডার বা Spin & Win খেললে: নাম ও মোবাইল নম্বর।
  • চেকআউটে "মনে করিয়ে দিতে পারেন" টিক দিলে: মোবাইল নম্বর, নাম ও কার্টে রাখা পণ্য — শুধু একবার WhatsApp-এ মনে করিয়ে দেওয়ার জন্য।
  • ওয়েবসাইট ব্যবহারের তথ্য: কোন পেজ দেখেছেন, কার্টে কী যোগ করেছেন, ব্রাউজার ও ডিভাইসের সাধারণ তথ্য এবং IP ঠিকানা।

তথ্য কেন ব্যবহার করি

  • অর্ডার কনফার্ম করা, ডেলিভারি দেওয়া ও যোগাযোগ করার জন্য।
  • ইনভয়েস তৈরি এবং অর্ডারের অবস্থা জানানোর জন্য।
  • প্রতারণামূলক বা ভুয়া অর্ডার ঠেকানোর জন্য।
  • আপনার সম্মতি থাকলে অফার বা নতুন পণ্যের খবর WhatsApp-এ জানানোর জন্য। আপনি চাইলে যেকোনো সময় "মেসেজ দেবেন না" বলতে পারেন।

Meta (Facebook ও Instagram)

আমাদের বিজ্ঞাপন কতটা কাজ করছে তা মাপতে আমরা Meta Pixel ও Conversions API ব্যবহার করি। এর মাধ্যমে ওয়েবসাইটে আপনার কাজ (যেমন পণ্য দেখা, কার্টে যোগ করা, অর্ডার) Meta-কে জানানো হয়।

  • আপনার মোবাইল নম্বর, নাম ও শহর পাঠানোর আগে SHA-256 হ্যাশ করা হয় — Meta আসল নম্বর বা নাম পায় না।
  • আমাদের ক্রেতাদের তালিকা (হ্যাশ করা মোবাইল নম্বর) Meta-তে বিজ্ঞাপনের অডিয়েন্স হিসেবে ব্যবহার করা হতে পারে।
  • Meta কীভাবে তথ্য ব্যবহার করে তা জানতে Meta-র নিজস্ব গোপনীয়তা নীতি দেখুন: https://www.facebook.com/privacy/policy
  • বিজ্ঞাপনের পছন্দ বদলাতে: https://www.facebook.com/adpreferences

কুকি

ওয়েবসাইট চালু রাখতে (কার্ট, লগইন সেশন, নিরাপত্তা) এবং বিজ্ঞাপনের ফল মাপতে আমরা কুকি ব্যবহার করি। ব্রাউজারের সেটিংস থেকে কুকি বন্ধ বা মুছে ফেলতে পারেন; তবে কার্টের মতো কিছু ফিচার তখন ঠিকমতো কাজ নাও করতে পারে।

তথ্য কার সাথে শেয়ার করি

  • কুরিয়ার: ডেলিভারির জন্য নাম, ফোন ও ঠিকানা।
  • Meta: উপরে যেভাবে লেখা আছে (হ্যাশ করা অবস্থায়)।
  • আইনগতভাবে বাধ্য হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আমরা আপনার তথ্য কখনো বিক্রি করি না।

তথ্য কতদিন রাখি

অর্ডারের তথ্য হিসাব, ওয়ারেন্টি ও আইনি প্রয়োজনে রাখা হয়। চেকআউটে অসম্পূর্ণ রেখে যাওয়া কার্টের তথ্য সর্বোচ্চ ৩০ দিন পর নিজে থেকে মুছে যায়।

আপনার অধিকার ও তথ্য মুছে ফেলা

আপনি আমাদের কাছে থাকা আপনার তথ্য দেখতে, ঠিক করতে বা মুছে ফেলার অনুরোধ করতে পারেন। আপনার মোবাইল নম্বরসহ আমাদের জানান — যাচাই করে যত দ্রুত সম্ভব ব্যবস্থা নেওয়া হবে। আইনগতভাবে যেসব হিসাব রাখা বাধ্যতামূলক, শুধু সেগুলো রাখা হতে পারে।

যোগাযোগ

ফোন/WhatsApp: 01303443355 · ইমেইল: info@xgadz.com

এই নীতি সময়ে সময়ে আপডেট হতে পারে; সর্বশেষ সংস্করণ সবসময় এই পেজে থাকবে।